কৃষি, তথ্যপ্রযুক্তি, ওষুধ, এপিআই, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিকের মতো খাতে বিপুল রপ্তানির সম্ভাবনা থাকলেও দুর্বল সরবরাহ ব্যবস্থা বা লজিস্টিক অবকাঠামো এবং অদক্ষ বাণিজ্য প্রক্রিয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।